Mohun Bagan vs Chennaiyin FC

Mohun Bagan vs Chennaiyin FC: মনবীরের শেষ মুহূর্তের জাদুতে চেন্নাইন বধ, কোনওমতে মানরক্ষা মোহনবাগানের

খেলা

ট্যানফ্লিক ওয়েবডেস্ক: ভুরিভুরি গোলের সুযোগ নষ্টের রোগ যেন কিছুতেই সারছে না (Mohun Bagan vs Chennaiyin FC)। তাই সোমবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এ পয়েন্ট টেবিলে নীচের দিকে থাকা চেন্নাইন এফসি-এর বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল করে তিন পয়েন্ট ঘরে তুলে কোনও মতে মানরক্ষা করল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের ফলাফল ১-০। ৮৫ মিনিটে মনবীর সিংঙের করা একমাত্র গোলে কোনরকমে জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড।

গোলশূন্য প্রথমার্ধ (Mohun Bagan vs Chennaiyin FC)

এই মরশুমে ঘরের মাঠে প্রথম ম্যাচে নামার আগে একাধিক সমস্যায় চিন্তায় ছিলেন সবুজ-মেরুন হেড কোচ পানাজিয়োটিস ডিলেম্পেরিস। চোটের কারণে এই ম্যাচে ছিলেন না মিগুয়েল, আপুইয়া ও জেমি ম্যাকলারেন। ফলে গোল করার লোকের অভাব প্রকট ছিল। সেটাই হল সোমবার ম্যাচে। একাধিক গোলের সুযোগ তৈরি করেও আসল কাজটা করতে পারছিলেন না কেউ। ফলে নতুন জার্সি পরে মাঠে নেমেও নতুন উদ্দীপনায় খেলে সমর্থকদের মন জয় করতে পারেননি দ্রাজিচ, আলবার্টো রড্রিগেজ, সামির জেলকোভিচেরা। শুরু থেকেই একাধিক সহজ গোলের সুযোগ নষ্ট করলেন রড্রিগেজ, দ্রাজিচ, মনবীররা। ফলে প্রথমার্ধের খেলা গোলশূন্য ভাবেই শেষ হয়।

রক্ষা বিশাল কাইথের হাতে (Mohun Bagan vs Chennaiyin FC)

প্রথমার্ধে চেন্নাইনও সহজ গোলের সুযোগ হাতছাড়া করে। প্রতিক্ষেত্রেই প্রাচীর হয়ে দলের পতন আটকে দেন সবুজ মেরুন গোলরক্ষক বিশাল কাইথ। দ্বিতীয়ার্ধেও চেন্নাইনের দাপট বজায় ছিল। ক্লিফোর্ড মিরান্ডার দলের মাঝমাঠের অস্ত্র মাদিহ তালাল এবং স্টোজানোভিচকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় সবুজ-মেরুন রক্ষণকে।

শেষ মুহূর্তের গোলে জয় (Mohun Bagan vs Chennaiyin FC)

প্রথমার্ধের সুবিধা করে উঠতে না পারা ছাঙতে এবং সামিরের জায়গায় সবুজ-মেরুন হেডকোচ নামান সাহাল আব্দুল সামাদ এবং অনিরুদ্ধ থাপাকে। এই দুই পরিবর্তনের পরই ঝাঁজ বাড়ে সবুজ-মেরুন আক্রমণ। কেন শুরু থেকেই এই দুই খেলোয়াড়কে নামানো হল না, সেই নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তার ফল হাতেনাতে পায়ে মোহনবাগান। ৮৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করে মোহনবাগান সুপার জায়ান্টকে ইপ্সিত জয় এনে দেন মনবীর সিং। বাঁ দিক দিয়ে বল ধরে দ্রুতগতিতে উঠে আসেন লিস্ট কোলাসো। সতীর্থকে অনুসরণ করে বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন মনবীরও। লিস্টনের থেকে পাস পেয়ে চেন্নাইন গোলরক্ষক মহম্মদ নওয়াজকে পরাস্ত করে বল জালে ঠেলে দেন মনবীর। পিছিয়ে পড়েও গোল শোধ করতে মরিয়া ছিল চেন্নাইন। কিন্তু গোলের দরজা আর খুলতে পারেনি তারা।

আরও পড়ুন: East Bengal: লাল-হলুদে বেতনের ‘ব্রেক’! মাঠের বাইরে এবার কি তবে গোল সামলাবেন কর্তারা?

পয়েন্ট টেবিলের অবস্থা (Mohun Bagan vs Chennaiyin FC)

এদিনের এই জয়ের পরে তিন ম্যাচের দুটোয় জিতে এবং একটায় পরাজিত হয়ে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই রইল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan vs Chennaiyin FC) অপরদিকে, সমসংখক ম্যাচ খেলে একটি ম্যাচেও জয়ের মুখ না দেখে এক পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নেমে গেল চেন্নাইন।

1 thought on “Mohun Bagan vs Chennaiyin FC: মনবীরের শেষ মুহূর্তের জাদুতে চেন্নাইন বধ, কোনওমতে মানরক্ষা মোহনবাগানের”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *