Vaibhav Sooryavanshi

Vaibhav Sooryavanshi: বৈভবের মধ্যে নিজেকে দেখতে পান শেহওয়াগ

খেলা

ট্যানফ্লিক ওয়েবডেস্ক: মাত্র ১৫ বছর বয়সে ব্যাট হাতে বিশ্ব ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ে মুগ্ধ আসমুদ্রহিমাচল। দেশের জার্সিতে এখনও পর্যন্ত মাত্র ৮টি টি-২০ ম্যাচ খেলেই ১৮৬ স্ট্রাইক রেটে ২৪৬ রান করে ফেলেছেন তিনি। তাঁর এই বিধ্বংসী পারফরম্যান্স দেখে মুগ্ধ ভারতের প্রাক্তন মারকাটারি ওপেনার বীরেন্দ্র শেহওয়াগও। ব্যাট হাতে তিনি কী ভাবতেন আর কী করতেন! সেই গল্প এখন সকলেরই জানা। বৈভবও তার মতই ভাবেন। মনে করেন প্রক্তন ওপেনার।

গৌতম গম্ভীরের যুক্তি (Vaibhav Sooryavanshi)

অসাধারণ ফর্ম সত্ত্বেও ভারতীয় জাতীয় টি-২০ দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন না বৈভব। কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়েছেন, অভিষেক শর্মা বা সঞ্জু স্যামসনের মতো খেলোয়াড়েরা গত দেড়-দুই বছর ধরে দলকে সার্ভিস দিচ্ছেন এবং ম্যাচ জেতাচ্ছেন। তাই শুধু ফর্মে আছে বলেই তাঁদের বসিয়ে দিয়ে বৈভবকে সুযোগ দেওয়া দলের অন্য সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে অবিচার হবে। বৈভবকে তাই সুযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেছেন গম্ভীর।

শেহওয়াগের ক্ষোভ (Vaibhav Sooryavanshi)

টিম ম্যানেজমেন্টের এই পরিকল্পনায় ক্ষুব্ধ বীরেন্দ্র শেহওয়াগ। তাঁর মতে, শুধু বয়স কম বলেই বৈভবের মতো প্রতিভাবান ক্রিকেটারকে বসিয়ে রাখা হচ্ছে। শেহওয়াগের যুক্তি, আন্তর্জাতিক ক্রিকেট বা আইপিএলের মতো মঞ্চে বয়স কোনও বাধার বিষয় হতে পারে না। বৈভব বয়সভিত্তিক ক্রিকেট খেলছে না, তাই পারফরম্যান্সই একমাত্র মাপকাঠি হওয়া উচিত।

কোহলির উদাহরণ (Vaibhav Sooryavanshi)

বিরাট কোহলির উদাহরণ দিয়ে শেহওয়াগ বোঝাতে চেয়েছেন যে, ৩৮ বা ৪০ বছর বয়সেও যেমন কোহলি দেশের হয়ে দিব্যি খেলেছেন, তেমনই ১৫ বছরের বৈভবও মাঠে নেমে চমৎকার পারফর্ম করতে পারে (Vaibhav Sooryavanshi)। অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের প্রতিভার সঠিক মূল্যায়ন না হলে বড় সুযোগ মিস করতে পারে টিম ইন্ডিয়া, এমনটাই মত এই প্রাক্তন ক্রিকেটারের।

1 thought on “Vaibhav Sooryavanshi: বৈভবের মধ্যে নিজেকে দেখতে পান শেহওয়াগ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *