Yuvraj Singh Biopic

Yuvraj Singh Biopic: স্ক্রিপ্ট লেখার কাজ শেষের মুখে, আগামী বছরই শুরু যুবরাজের বায়োপিকের শুটিং

খেলা বিনোদন

ঋতিকা চক্রবর্তী: ক্রীড়াপ্রেমীদের জন্য বড় খবর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’র পর এবার বড় পর্দায় আসতে চলেছে বিশ্বজয়ী অলরাউন্ডার যুবরাজ সিংয়ের জীবনকাহিনী। বছর দুয়েক আগে এই বায়োপিকের কথা ঘোষণা করা হলেও এতদিন তা নিয়ে বিশেষ কোনও আপডেট ছিল না। অবশেষে নিজের বায়োপিক (Yuvraj Singh Biopic) নিয়ে নীরবতা ভাঙলেন খোদ ‘যুবি’। জানালেন, আগামী বছরই শুরু হতে পারে এই সিনেমার শুটিং।

কী বললেন যুবরাজ? (Yuvraj Singh Biopic)

টি-সিরিজের ভূষণ কুমার এবং রবি ভাগচন্দোকা প্রযোজিত এই সিনেমাটির প্রস্তুতি এখন তুঙ্গে। যুবরাজ জানিয়েছেন, গত ছয় মাস ধরে জোরকদমে চলছে ছবির স্ক্রিপ্ট লেখার কাজ। আগামী ৯ থেকে ১২ মাসের মধ্যে স্ক্রিপ্ট পুরোপুরি তৈরি হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালেই ফ্লোরে নামবে এই ছবি। বড় পর্দায় নিজের জীবনসংগ্রামের গল্প তুলে ধরা নিয়ে বেশ উত্তেজিত ভারতের এই প্রাক্তন তারকা।

যুবরাজের চরিত্রে কে? (Yuvraj Singh Biopic)

তবে যুবরাজের চরিত্রে রূপোলি পর্দায় কাকে দেখা যাবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছেন তিনি। মুখ্য চরিত্রের অভিনেতার নাম এখনও খোলসা করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় টি-সিরিজের একটি পোস্টে ‘সিক্স সিক্সেজ’ হ্যাশট্যাগ ব্যবহার করায় ভক্তদের অনুমান, এটিই হতে পারে সিনেমার নাম।

যুবরাজের ছয় ছক্কা (Yuvraj Singh Biopic)

মাঠে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে মারা ছয় ছক্কার রেকর্ড কিংবা ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা হওয়া— যুবরাজের ক্রিকেটীয় সাফল্য রূপকথার মতো। কিন্তু তাঁর জীবনের সবচেয়ে বড় লড়াই ছিল মাঠের বাইরে, মারণরোগ ক্যানসারের বিরুদ্ধে। ক্যানসারকে জয় করে মাঠে ফিরে আসার সেই অদম্য জেদ কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। এবার সেই মহাকাব্যিক লড়াইয়ের গল্পই ফ্রেমবন্দি হতে চলেছে।

আরও পড়ুন: Vijay-Rashmika: নাস্তানাবুদ হয়ে সাইবার শাখার দ্বারস্থ রশ্মিকা-বিজয়! কেন?

উল্লেখ্য, ক্রিকেট মাঠের পাশাপাশি যুবরাজ এখন ব্যস্ত তাঁর নতুন দায়িত্ব নিয়েও(Yuvraj Singh Biopic)। সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি, যেখানে হেড কোচের ভূমিকায় রয়েছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। ওয়ানডে বিশ্বকাপজয়ীর জীবনের এই রূপোলি সফর দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট ভক্তরা।

2 thoughts on “Yuvraj Singh Biopic: স্ক্রিপ্ট লেখার কাজ শেষের মুখে, আগামী বছরই শুরু যুবরাজের বায়োপিকের শুটিং”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *