Korean glass Skin

Korean glass Skin: কোরিয়ান গ্লাস স্কিনের রহস্য এবার বাড়িতে বানানো এই সিরামেই

জীবনধারা

ঋতিকা চক্রবর্তী: কোরিয়ান সিরিজে মজে রয়েছেন। রাত জেগে সিরিজ দেখতে গিয়ে চোখের কোণে কালি, ত্বকের জেল্লা উধাও (Korean glass Skin)। পুজোর মধ্যে ফাস্টফুড খেয়ে ডায়েটেরও ১২ টা বেজে গিয়েছে। পুজোর পর কাজে ঢুকে সব দিকে সামলে স্কিন কেয়ারের সময়ই পাচ্ছেন না? এবার ছোট্ট একটা ঘরোয়া উপায়েই মিলবে কোরিয়ান গ্লাস স্কিন। কোরিয়ানদের গ্লাস স্কিন ত্বকেত ভিতরের উজ্জ্বলতা বাড়ায়। মসৃণ ও স্বচ্ছ ত্বক পেতে ঘরে বসেই বানিয়ে নিতে হবে একটি কার্যকরী সিরাম। ঘরোয়া এই সিরামেই বাজিমাত হবে। বাজার চলতি সিরাম কিনতে অনেকেরই পকেটে টান পড়তে পারে। সেই সব বাজার চলতি সিরাম ছেড়ে, অতি কম খরচে স্বল্প উপাদানে বানিয়ে ফেলা যাবে এই সিরাম।

আরও পড়ুন: Harry Kane: ​২৫ বছরের অপেক্ষা শেষ, ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেন

সিরাম কীভাবে বানাবেন? (Korean glass Skin)

প্রথমেই একটি পাত্রে অ্যালোভেরা জেল নিতে হবে। বাজার চলতি অ্যালোভেরা জেল নাহলে খাঁটি গাছের পাতা থেকে নেওয়া জেল নিলে বেশি উপকার। আগের দিন রাতে ভিজিয়ে চালের জলে ভিজিয়ে রাখতে হবে। সেই জল থেকে চাল সরিয়ে ছেঁকে নিয়ে অ্যালোভেরা জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এছাড়াও লাগবে গোলাপ জল ও গ্লিসারিন, ভিটামিন ই ক্যাপসুল, বাদাম তেল। সব একসঙ্গে মিশিয়ে একটি কাঁচের পাত্রে রেখে রোজ রাতে ঘুমোনোর আগে মেখে নিতে হবে। এই সিরাম দরকার হলে ফ্রিজে এক সপ্তাহ রেখে রোজ রাতে ব্যবহার করতে পারবেন।

গ্লাস স্কিনের জন্য কি করতে হবে? (Korean glass Skin)

গ্লাস স্কিন পেতে গেলে অবশ্যই ডাবল ক্লেনজিং প্রয়োজন। প্রথমে অয়েল বেসড ক্লেনজার, তার পরে ওয়াটার বেসড ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করুন (Korean glass Skin)। সপ্তাহে দু’বার স্ক্রাবিং করা প্রয়োজন। বা কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করুন। ত্বকের ধরণ অনুযায়ী সঠিক টোনার ও ময়শ্চারাইজার লাগান। প্রচুর জল পান করতে হবে এবং শাক-সবজী, ফল খান। এছাড়াও পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেসমুক্ত থাকলেই মিলবে গ্লাস স্কিন। বাইরে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন মাখা জরুরি।

1 thought on “Korean glass Skin: কোরিয়ান গ্লাস স্কিনের রহস্য এবার বাড়িতে বানানো এই সিরামেই”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *