Sunil Gavaskar: কেন রঞ্জি ট্রফির সঙ্গে ‘এ’ দলের ম্যাচের সূচি? ক্ষোভ সুনীল গাভাস্কারের
ট্যানফ্লিক ওয়েবডেস্ক: ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সম্মানজনক প্রতিযোগিতা রঞ্জি ট্রফির সঙ্গে ভারতীয় ‘এ’ দলের ম্যাচের সময়সূচি মিলে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। রবিবার থেকে চলতি মরশুমের রঞ্জি ট্রফি শুরু হলেও, একই দিনে ছিল অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের ম্যাচের শেষ দিন। এর ফলে রাজত পতিদার, দেবদত্ত পাডিক্কাল ও ঋতুরাজ গায়কওয়াড়ের মতো একাধিক তারকা ক্রিকেটারকে নিজেদের রাজ্য দলের হয়ে রঞ্জিতে অনুপস্থিত থাকতে হয়েছে। শুধু তা-ই নয়, চলতি মাসের শেষদিকে ভারত ‘এ’ দলের নিউজিল্যান্ড সফর থাকায় তিনটি আনঅফিসিয়াল টেস্টের জন্য তখনও অনেক ক্রিকেটারকে রঞ্জি ট্রফির ম্যাচে পাওয়া যাবে না। গাভাসকরের স্পষ্ট বক্তব্য, ‘এ’ দলের ম্যাচ ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের প্রস্তুতিতে সাহায্য করলেও, তার জন্য দেশের প্রধান ঘরোয়া প্রতিযোগিতা রঞ্জি ট্রফিকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা উচিত নয়।
ঘরোয়া পারফর্ম্যান্স (Sunil Gavaskar)
গাভাসকর তাঁর কলামে রঞ্জি ট্রফির বর্তমান পারফর্ম্যান্সের প্রকৃত মান মূল্যায়ন করা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, ভারতীয় দলের নিয়মিত খেলোয়াড়রা খুব কম রঞ্জিতে খেলায় এই প্রতিযোগিতার প্রকৃত মান বিচার করা কঠিন হয়ে পড়ছে। তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক মান না থাকা দুর্বল বোলিং বা ব্যাটিং আক্রমণের সুযোগ নিয়ে রঞ্জির প্লেট ডিভিশনে বা এক মরশুমে কোনো ব্যাটার ২০০০ রান কিংবা বোলার ১০০ উইকেট তুলে নিতে পারেন। কিন্তু এই পরিসংখ্যানই আন্তর্জাতিক ক্রিকেটের যোগ্যতার মাপকাঠি হতে পারে না। রঞ্জিতে সর্বোচ্চ রান বা উইকেট সংগ্রাহকরা অনেক সময়ই ভারতীয় দলে সুযোগ পেয়েও আন্তর্জাতিক স্তরে ব্যর্থ হন এবং স্থায়িত্ব পান না।
প্লেট ডিভিশন ও
প্রতিযোগিতার সামগ্রিক মান (Sunil Gavaskar)
লোধা কমিটির সুপারিশ অনুযায়ী প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে রঞ্জি ট্রফিতে অন্তর্ভুক্ত করার পর প্রতিযোগিতার সামগ্রিক মান কমেছে বলে মনে করেন সানি। অনেক নতুন রাজ্যের পরিকাঠামো না থাকায় সেখানে অন্য রাজ্যের ক্রিকেটারদের নিয়ে দল গঠন করা হয়েছে, যার ফলে এলিট ও প্লেট—এই দুই ডিভিশনের মধ্যকার শক্তির বিরাট ফারাক স্পষ্ট হয়ে ওঠে। তা সত্ত্বেও প্লেট ডিভিশনের রেকর্ডগুলো মূল রঞ্জি ট্রফির পরিসংখ্যান হিসেবে গণ্য হওয়ায় পরিসংখ্যানের সঠিক মূল্যায়ন করা দুষ্কর হয়ে উঠছে।
আরও পড়ুন: কলকাতায় আসতে গিয়ে বিপত্তি! আল-শোর্তার কিট ব্যাগ গেল হারিয়ে
সুনীল গাভাস্কারের পরামর্শ (Sunil Gavaskar)
গাভাসকর ভারত ‘এ’ দলের ম্যাচের প্রয়োজনীয়তা স্বীকার করে নিয়েছেন। তাঁর মতে, ‘এ’ দলের ম্যাচই বিচার করে কোন ক্রিকেটার আন্তর্জাতিক স্তরে সফল হতে পারেন আর কে শুধু ঘরোয়া ক্রিকেটে দক্ষ (Sunil Gavaskar) Sunil Gavaskar – Wikipedia। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত আন্তর্জাতিক ও ‘এ’ দলের সূচি এমনভাবে তৈরি করা যাতে দেশের প্রধান ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফির মান ও গুরুত্ব কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ না হয়।
1 thought on “Sunil Gavaskar: কেন রঞ্জি ট্রফির সঙ্গে ‘এ’ দলের ম্যাচের সূচি? ক্ষোভ সুনীল গাভাস্কারের”