East Bengal AFC

East Bengal AFC: কলকাতায় আসতে গিয়ে বিপত্তি! আল-শোর্তার কিট ব্যাগ গেল হারিয়ে

খেলা

ট্যানফ্লিক ওয়বডেস্ক: এসিএল টু-এর ম্যাচ খেলতে শুক্রবার গভীর রাতে কলকাতায় পা রেখেছে ইরাকের শীর্ষস্থানীয় ক্লাব আল-শোর্তা (East Bengal AFC)। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের। তবে এই হাই-ভোল্টেজ ম্যাচের আগে বড়সড় বিপাকে পড়েছে ইরাকি ক্লাবটি। শুক্রবার রাত দুটো নাগাদ বিমানবন্দরে পৌঁছানোর পর তারা দেখতে পায়, দলের সমস্ত খেলোয়াড়দের নির্দিষ্ট জার্সি, শর্টস এবং মোজাভর্তি কিট ব্যাগগুলি হারিয়ে গেছে। বিমান সংস্থা বা কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ওই ব্যাগগুলির কোনো সন্ধান দিতে পারেনি। ব্যাগ উদ্ধারের জন্য রবিবারেও সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করবেন ক্লাব কর্তারা।

শক্তিশালী দল (East Bengal AFC)

চলতি এসিএল টু-এর গ্রুপ পর্বের প্রথম ম্যাচ জিতে বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে আল-শোর্তা, যেখানে ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচে জর্ডনের আল-হুসেইনের সঙ্গে ড্র করেছিল। শক্তির বিচারে ইরাকি ক্লাবটি অনেকটাই এগিয়ে রয়েছে। তাদের দলে রয়েছেন ইরাক জাতীয় দলের গোলকিপার জালাল হাসান, যিনি নরওয়ে ও সেনেগালের মতো দলের বিরুদ্ধে খেলেছেন। এছাড়া ডিফেন্ডার রুবেন রামিরেজ ও ফরোয়ার্ড লিওনেল আতেবার মতো অভিজ্ঞ ফুটবলাররা দলের শক্তি বাড়িয়েছেন।

পরিচিত মুখের সমাহার (East Bengal AFC)

উল্লেখযোগ্যভাবে, আল-শোর্তার স্কোয়াডের দুই ফুটবলার—রাইট উইঙ্গার বাসাম শাকির এবং সেন্ট্রাল ডিফেন্ডার মেথাম জাব্বার—নয় বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুবভারতীতে খেলে গিয়েছিলেন এবং এবারও তারা দলের সঙ্গে কলকাতায় এসেছেন।

আরও পড়ুন: ভারতের সঙ্গে শতবর্ষের সম্পর্ক উদ্‌যাপনে নিউজিল্যান্ডের বিশেষ জার্সি

আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা (East Bengal AFC)

কিট ব্যাগ নিখোঁজ থাকার মানসিক চাপ সত্ত্বেও ইস্টবেঙ্গল ম্যাচের প্রস্তুতি থেমে রাখেনি আল-শোর্তা (East Bengal AFC)। শনিবার সন্ধ্যায় যুবভারতীতে প্রায় ৪৫ মিনিট ঘাম ঝরিয়েছে তারা। মূলত ফিজিক্যাল ট্রেনিংয়ের ওপর জোর দেওয়ার পাশাপাশি লাল-হলুদ ব্রিগেড সম্পর্কেও নানা খোঁজখবর নিয়েছে দলটি। প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে যথেষ্ট সমীহ করছেন ইরাকি ফুটবলাররা। তবে মাঠের লড়ায়ের পাশাপাশি কলকাতার ভ্যাপসা ও আর্দ্র আবহাওয়া নিয়ে কিছুটা চিন্তায় রয়েছেন তারা। দ্রুত এই পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়াই এখন আল-শোর্তার প্রধান লক্ষ্য।

1 thought on “East Bengal AFC: কলকাতায় আসতে গিয়ে বিপত্তি! আল-শোর্তার কিট ব্যাগ গেল হারিয়ে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *