Sahal Abdul Samad: ওড়িশা ম্যাচের আগে দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেন সাহাল!
ট্যানফ্লিক ওয়েবডেস্ক: চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না মোহনবাগানের (Sahal Abdul Samad)। ফের চোটের কালো ছায়া মোহনবগানের আকাশে। পাঞ্জাব ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন সাহাল আবদুল সামাদ। পায়ের গোড়ালিতে চোট। তাই প্রায় ১৭ দিনের জন্য মাঠের বাইরে তিনি। ইতিমধ্যেই তাঁর স্ক্যান হয়ে গিয়েছে। চিকিৎসকরা তাঁকে দেখছেন। ওড়িশা ম্যাচের আগে সাহালের না থাকা বড় ধাক্কা মোহনবাগানের জন্য। মাঝমাঠে আপুইয়া নেই। তিনি এখনও সুস্থ হয়ে ওঠেননি। তাই এরকম অবস্থায় সাহালের না থাকা মোহনবাগান কোচ প্যানাজিওটিস ডিলমপেরিসের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

সাহালের চোট (Sahal Abdul Samad)
শনিবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে ১১ মিনিটের মাথায় পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন সাহাল আবদুল সামাদ। ম্যাচের পর যখন তিনি টিম বাসে উঠছিলেন তখনও তাকে খোঁড়াতে দেখা গিয়েছে। রবিবার তাঁর স্ক্যানও করা হয়েছে। এখন তিনি দলের চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। সূত্রের খবর, চার্চিল ম্যাচের আগে তাঁকে পাওয়া যাবে না। ২২ নভেম্বর চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গোয়াতে ফতোর্দা স্টেডিয়ামে খেলবে মোহনবাগান। সেই ম্যাচ থেকেই ফিরতে পারেন সাহাল।

সুস্থ ম্যাকলারেন (Sahal Abdul Samad)
সাহালের চোট হলেও জেমি ম্যাকলারেন সুস্থ হয়ে উঠেছেন। দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন। ওড়িশা ম্যাচে তাঁকে নামানোর সম্ভাওবনাও রয়েছে। তবে তাঁকে প্রথম একাদশে রাখার ঝুঁকি কোচ নেবেন কি না তা এখন দেখার।
ফ্রিতে ওড়িশা ম্যাচ (Sahal Abdul Samad)
সবুজ মেরুন সমর্থকদের দীপাবলির উপহার হিসেবে ফ্রি টকিটে ওড়িশা ম্যাচ দেখার সুযোগ দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা (Sahal Abdul Samad)। প্রত্যেক সমর্থককে দুটি করে ফ্রি টিকিট দেওয়া হবে। সেই মত মঙ্গলবার সকাল ১১ টা থেকে টিকিট দেওয়া হচ্ছে। ক্লাব তাবু থেকেই সেই টিকিট সংগ্রহ করছেন সমর্থকরা।
আরও পড়ুন: Yuvraj Singh Biopic: স্ক্রিপ্ট লেখার কাজ শেষের মুখে, আগামী বছরই শুরু যুবরাজের বায়োপিকের শুটিং
কী জানিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা? (Sahal Abdul Samad)
রবিবার মোহনবাগান সুপার জায়ান্টের সোশ্যাল মিডিয়ায় কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে তিনি জানিয়েছিলেন, “দীপাবলি মানেই আনন্দ ছড়িয়ে দেওয়ার উৎসব। এই উৎসবে আমরা সম্পর্কের বন্ধনগুলোকে নতুন করে উদযাপন করি। এই উৎসবের মরশুমে আমরা আমাদের দলের প্রিয় সমর্থকদের জন্য একটি বিশেষ উপহার নিয়ে এসেছি। দলের প্রত্যেক সমর্থক ওড়িশা এফসি-র বিরুদ্ধে হোম ম্যাচের দু’টি করে টিকিট বিনামূল্যে পাবেন। আমাদের সমর্থকরাই মোহনবাগানের আসল শক্তি। ক্লাবের প্রতি তাঁদের আবেগ, আনুগত্য ও ভালোবাসা আমাদের প্রত্যেক মুহূর্তে অনুপ্রাণিত করছে। এই উৎসব চলুন আমরা আবার একসঙ্গে উদযাপন করি। সবুজ-মেরুন রঙে আমাদের ঘরের মাঠকে রাঙিয়ে তুলি। আমরা স্মরণীয় করে রাখব এই ম্যাচটাকে। আপনাকে এবং আপনাদের প্রিয়জনদের দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই!”