Tanusree Dutta-Nana Patekar

Tanusree Dutta-Nana Patekar: মহাভারতেও নাকি এমন ড্রামা ছিল না! নানার প্রয়াণে মায়ানগরীতে কান্নার রোল, তনুশ্রীর হাতে পটকা!

বিনোদন

ট্যানফ্লিক ওয়েবডেস্ক: মায়ানগরী মুম্বই তখন ধূপধুনো আর কান্নার বাদ্যিতে একেবারে বিষণ্ণ (Tanusree Dutta-Nana Patekar)। নানা পাটেকরের প্রয়াণে দেশজুড়ে যখন ‘আহা’ আর ‘উহু’র রোল, ঠিক তখনই খবরের শিরোনামে কড়া এন্ট্রি মারলেন ‘আশিক বনায়া আপনে’ খ্যাত তনুশ্রী দত্ত। ধূপের ধোঁয়ার মাঝে তিনি যেন ছিটকে দিলেন একমুঠো বিষাক্ত লঙ্কা গুঁড়ো! প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানানো তো দূরের কথা, সটান বলে বসলেন— ‘ইভিল ডেড’! অর্থাৎ শয়তানের প্রস্থান। ব্যস, অমনি টিনসেল টাউনের সদ্ভাবের বেলুন ফুটো!

“এ কেমন অসংবেদনশীলতা?” (Tanusree Dutta-Nana Patekar)

মৃত্যুর পরেও যে কাউকে নিয়ে এমন ‘হাড়জ্বালানো’ ট্রোল করা যায়, তা দেখে মাথায় হাত অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের। কড়া বিবৃতি জারি করে তারা এক হাত নিয়েছে তনুশ্রীকে। সোশ্যাল মিডিয়ার নীতিপুলিশরাও লাঠি-সোটা নিয়ে নেমে পড়েছে তনুশ্রীর কমেন্ট বক্সে— “মানুষটা তো মারা গেছেন, এবার তো থামুন!” কিন্তু তনুশ্রী কি অত সহজে দমে যাওয়ার পাত্রী? সমালোচনার আগুনের পারদ যখন ১০০ ডিগ্রি স্পর্শ করেছে, তিনি তখন তাতে ঢাললেন কয়েক লিটার ঘি!

ট্রোলারদের মুখের ওপর পাল্টা চড়! (Tanusree Dutta-Nana Patekar)

ট্রোলের জবাবে আবার ভিডিও নামালেন অভিনেত্রী। যুক্তি যা দিলেন, তা শুনে অনেক রামায়ণ বিচারকেরও চোখ ছানাবড়া! তনুশ্রীর সাফ প্রশ্ন— “মৃত মানুষের সমালোচনা করা যদি অন্যায় হয়, তবে বাপু প্রতি বছর অত ধুমধাম করে রাবণের কুশপুতুল পোড়ানো হয় কেন?” তাঁর বক্তব্য পরিষ্কার— যে লোকটা বেঁচে থাকতে তাঁর জীবনটা ঝালমুড়ি বানিয়ে ছেড়েছে, তাকে তিনি ‘ইভিল ডেড’ বলবেন না তো কি ‘দেবদূত’ বলবেন? ট্রোলারদের ওপর মেজাজ হারিয়ে তাঁর প্রশ্ন, “এত হইচইয়ের কী আছে ভাই?”

আরও পড়ুন: কলকাতায় আসতে গিয়ে বিপত্তি! আল-শোর্তার কিট ব্যাগ গেল হারিয়ে

​“মরার পরেও ঝামেলার ভূত!” (Tanusree Dutta-Nana Patekar)

ক্ষোভের রেশ সেখানেই শেষ নয়। তনুশ্রীর দাবি, নানা পাটেকর এমনই এক ক্যারেক্টার যিনি মরার পরও তাঁকে শান্তিতে থাকতে দিচ্ছেন না ​(Tanusree Dutta-Nana Patekar)! “মরার সময়েও আমাকে ট্রোল করিয়ে গেল, সমস্যায় ফেলে গেল। কতোটা কলুষিত হলে একটা আত্মা এমন হতে পারে!” ধর্মগ্রন্থের রেফারেন্স টেনে অভিনেত্রীর শেষ ছক্কা— “আমার ধর্ম শেখায় শয়তান সশরীরে থাকুক বা প্রেত হয়ে, সে শয়তানই। ১৩ দিন প্রেতলোকে কাটিয়ে সোজা নরকে যাক! নানা আর তাঁর গুন্ডারা আমার জীবনটা নরক বানিয়েছিল, এবার ওদের পালা!”


ঘটনার জল কোন দূর দূরান্তের নরক পর্যন্ত গড়ায়, এখন সেটাই দেখার!

1 thought on “Tanusree Dutta-Nana Patekar: মহাভারতেও নাকি এমন ড্রামা ছিল না! নানার প্রয়াণে মায়ানগরীতে কান্নার রোল, তনুশ্রীর হাতে পটকা!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *